শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

করোনায় এক বছর পেছালো টোকিও অলিম্পিক

স্পোর্টস ডেস্ক::

করোনাভাইরাসের কারণে এক বছর পেছানো হয়েছে ‘টোকিও অলিম্পিক-২০২০’। অ্যাথিলটদের দাবির মুখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য ডিক পাউন্ড।

আসন্ন এ আয়োজনে ব্রিটেনের দল না পাঠানো ঘোষণার পরই এমন সিদ্ধান্ত এলো। করোনার কারণে কানাডা ও অস্ট্রেলিয়াও তাদের অ্যাথলিটদের না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ২৪ জুলাই শুরু হওয়ার কথা ছিল টোকিও অলিম্পিক। এর আগে, কোভিড নাইন্টিনের কারণে অলিম্পিক স্থগিতের আভাস দেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com