শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

কন্যা সন্তানের বাবা হলেন তামিম

স্পোর্টস ডেস্ক::

দ্বিতীয় সন্তানের বাবা হবেন বলেই ভারত সফরে নেই তামিম ইকবাল। স্ত্রীর পাশে থাকাকে দায়িত্ব বলে মনে করেছেন এ সময়।

মঙ্গলবার তামিম নিজের ইনস্টাগ্রাম, ফেসবুকের অফিসিয়াল অ্যাকাউন্টে ছবি পোস্ট দিয়ে কন্যা সন্তানের বাবা হওয়ার সুখবরটি জানিয়েছেন।

মেয়ের ছবি পোস্ট না দিলেও ছবিতে ছিল শুধু কন্যা সন্তানের নাম-আলিশবা ইকবাল খান। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতাল থেকে সেই ছবি পোস্ট দেওয়ার পর থেকে থেকে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনের জোয়ারে ভাসছেন তামিম।

এর আগে ভারত সফর থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কারণটি ফেসবুকেই ব্যাখ্যা করেন তামিম। সেখানে লিখেছিলেন, ‘আপনারা জানেন, পারিবারিক কারণে ভারত সফর থেকে আমি বিরতি নিয়েছি। এই সিরিজে খেলতে না পেরে আমি নিজেও ভীষণ হতাশ।’

তামিম ব্যক্তিগত কারণটি পরিষ্কার করে বলেছিলেন, ‘আমি ও আমার স্ত্রী আমাদের দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছি। আমার স্ত্রীর শারীরিক অবস্থার কারণে আমাদের ধারণার চেয়ে একটু বেশি সময় ওকে হাসপাতালে থাকতে হচ্ছে। আমার মনে হয়েছে, এই সময়ে ওর পাশে আমার থাকা উচিত। এজন্যই ছুটি নিতে হয়েছে। এমনিতেই পরিবার থেকে অনেকটা সময় আমরা দূরে থাকি, তাদের প্রাপ্য সময়টুকু দিতে পারি না। আমাদের পরিবারের সদস্যরা অনেক ত্যাগ স্বীকার করেন। অন্য অনেক সময় না পারলেও জীবনের এই সময়গুলোতে অন্তত পরিবার আমাকে পাশে চাইতেই পারে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com