শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

কক্সবাজারে আগামীকাল থেকে জাতীয় আরচারি শুরু

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ ২৪ ডটকম : কক্সবাজারে আগামীকাল জাতীয় আরচারি শুরু কক্সবাজারের। রবিবার বিকেল ৩টায় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ডাচ্-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের ব্যবস্থাপনায়, সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং ‘তীর গো ফর গোল্ড’ প্রজেক্টের আওতায় আগামীকাল ১-৪ মাচ পর্যন্ত কক্সবাজারস্থ শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু ১২তম তীর জাতীয় আরচ্যারী চ্যাম্পিয়নশিপস ২০২১ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনের শুরুতে করোনা কালীন আমরা ক্রীড়া সাংবাদিক যাদেরকে হারিয়েছি তাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
এবারের প্রতিযোগিতায় রিকার্ভ ও কম্পাউন্ড বিভাগে ১৪৮ জন আরচার অংশ নেবেন। এর মধ্যে রিকার্ভ বিভাগে পুরুষ ৬৮ জন ও নারী ৩০ এবং কমপাউন্ড বিভাগে পুরুষ ৩০ জন ও নারী ২০ জন। ১ মার্চ চ্যাম্পিয়নশিপ শুরু হলেও আনুষ্ঠানিক উদ্বোধন হবে ২ মার্চ। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ৪ মার্চ। কম্পাউন্ড ও রিকার্ভ মিলিয়ে ১০টি ইভেন্টে ৬০টি পদকের লড়াই হবে। প্রথমবার কক্সবাজারে আয়োজন করা প্রসঙ্গে রবিবার বিওএ ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল বলেন, ‘আমরা আরচারদের সব পরিস্থিতিতেই খেলিয়ে অভ্যস্ত করতে চাই। কারণ সামনেই জাপানে অনুষ্ঠিত হবে অলিম্পিক গেমস। সাগর বেষ্টিত দেশটিতে বাতাসের প্রবাহ বেশি থাকতে পারে। তাই কক্সবাজারে একটু বেশি বাতাসে রোমান সানারা কেমন পারফর্মেন্স করেন সেটাই দেখতে চাই।’ টোকিও অলিম্পিকের আগে সুসংবাদ দিলেন চপল, ‘টোকিও অলিম্পিকে কোয়ালিফাই করা আমাদের রোমান সানা দুর্দান্ত ফর্মে রয়েছে। এই ফর্ম বজায় থাকলে স্বর্ণপদক না হোক সম্মানজনক অবস্থান নিয়ে টোকিও থেকে দেশে ফিরতে পারবে সে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সহসভাপতি মাহফুজুর রহমান সিদ্দিকী ও সিটি গ্রুপের নির্বাহী পরিচালক জাফরউদ্দিন। ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। সাধারণত বাংলাদেশ গেমসে ফেডারেশনগুলো জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করে না। আরচারি ফেডারেশন অবশ্য সেই পথে হাঁটছে না। বাংলাদেশ গেমসের আগের মাসেই জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের ব্যাখ্যা দিয়েছেন ফেডারেশনের সভাপতি লে. জেনারেল (অব.) মইনুল ইসলাম, ‘আরচারদের জন্য বাংলাদেশ গেমসের আগে এটি প্রস্তুতি হিসেবে কাজ করবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com