শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

ওয়ালটন এমপিএলের ফাইনালে থান্ডার

স্পোর্টস রিপোর্টার::

ওয়ালটন ময়মনসিংহ প্রিমিয়ার লিগের (এমপিএল) প্রথম সেমিফাইনালে ময়মনসিংহ ঈগলসকে ৭ উইকেটে হারিয়েছে ময়মনসিংহ থান্ডার। তৌহিদ হৃদয়ের ফিফটি ও শুভাগত হোমের ব্যাটিং ঝড়ে ফাইনালে উঠলো তারা।

আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৫৯ রান করে ঈগলস। মুনের ১৫ বলে ৪৭ রান এবং সৈকত আলীর ২৭ বলে ৩৩ রান দলীয় স্কোর দেড়শ পার করতে ভূমিকা রাখে।

শুভাগত থান্ডারের পক্ষে দুটি উইকেট নেন।

লক্ষ্যে নেমে হৃদয় ৩৩ বলে ৫২ রানে অপরাজিত থেকে থান্ডারকে ফাইনালে তোলেন। প্রথম দুই বলে ছক্কা মারা শুভাগত ৮ বলে ২৬ রানে খেলছিলেন অন্য প্রান্তে। ৩ উইকেট হারিয়ে তারা লক্ষ্যে পৌঁছে যায়।

ছয় দল দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে টুর্নামেন্টে।

টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ওয়ালটন। পাওয়ারড বাই স্পন্সর হিসেবে থাকছে ফাস্ট ওয়াশ। কো স্পন্সর ক্লিয়ার ইট হ্যান্ড স্যানিটাইজার, জেলা পরিষদ ময়মনসিংহ ও আইডিয়াল ইলেকট্রিকাল এন্টারপ্রাইজ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com