শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

এসএ গেমসে আরচারিতে যোগ হলো দুই স্বর্ণ পদক

অনলাইন ডেস্ক::

গতকাল তিন তিনটি স্বর্ণ পদক জিতেছিল বাংলাদেশ। সেই ধারাবাহিকতা বজায় রইল। রোববার এসএ গেমসের আরচারিতে স্বর্ণ পদক জিতে দিন শুরু করলেন বাংলাদেশের ছেলে-মেয়েরা।

আজ রোববার (৮ ডিসেম্বর) সকালে প্রথমে পোখারা স্টেডিয়ামের আরচারি ভেন্যুতে ছেলেদের রিকার্ভ পুরুষ দলগত ফাইনালে ৩-২ সেট পয়েন্টে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে খেলেছেন রোমান সানা, তামিমুল ইসলাম ও হাকিম আহমেদ রুবেল।

এরপর রিকার্ভ মহিলা দলগত ইভেন্টের ফাইনালে শ্রীলঙ্কাকে ৬-০ সেট পয়েন্টে হারান বাংলাদেশের তিন আরচার—ইতি খাতুন, মেহনাজ আক্তার ও বিউটি রায়।

এসএ গেমসে এবারের আসরে এ নিয়ে বাংলাদেশ ৯টি স্বর্ণ পদক জিতল।

বাংলাদেশকে তায়কোয়ান্দো থেকে প্রথম স্বর্ণ এনে দিয়েছিলেন দিপু চাকমা। এরপর কারাতে থেকে স্বর্ণ পদক জেতেন আল আমিন, মারজান আক্তার প্রিয়া ও হুমায়রা আক্তার অন্তরা। এরপর শনিবার মাবিয়া আক্তার, জিয়ারুল ইসলাম ও ফাতেমা মুজিব বাংলাদেশের হয়ে স্বর্ণ পদক জেতেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com