শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক:: প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে আফগান প্রিমিয়ার লিগ (এপিএল)। আসছে ৫-২১ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে হবে এ টুর্নামেন্ট। বিশ্বের সুপারস্টার ক্রিকেটাররা মাতাবেন উদ্বোধনী আসর। সে তালিকায় আছেন বাংলাদেশের তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।
এবারের এপিএলে খেলবে পাঁচ দল। তামিম-মুশফিককে নিয়েছে একই দল। তারা খেলবেন নাঙ্গরহারের হয়ে। সেই দলে আছেন আন্দ্রে রাসেল, মুজিব-উর রহমান, মোহাম্মদ হাফিজের মতো তারকা।
আফগান প্রিমিয়ার লিগ হবে রাউন্ড রবিন পদ্ধতিতে। সব মিলিয়ে হবে ২৩ ম্যাচ। গ্রুপপর্বে প্রতি দল একে অপরের বিপক্ষে দুবার মোকাবেলা করবে। এর পর দুটি সেমিফাইনাল এবং সবশেষে ফাইনাল। সব ম্যাচের ভেন্যুই শারজাহ ক্রিকেট স্টেডিয়াম।
এপিএলে খেলার সুযোগ পেয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদও। কান্দাহার নাইটস তাকে ২৫ লাখ টাকায় দলে নিয়েছে।
ইতিমধ্যে সূচি প্রকাশিত হয়েছে। তামিম-মুশফিকের নাঙ্গরহার কবে, কার বিপক্ষে লড়বে চলুন দেখে নিই-
তারিখ-ম্যাচ
৬ অক্টোবর-নাঙ্গরহার বনাম কান্দাহার
৭ অক্টোবর-নাঙ্গরহার বনাম পাকতিয়া
৯ অক্টোবর-নাঙ্গরহার বনাম কাবুল
১১ অক্টোবর-নাঙ্গরহার বনাম বালখ
১২ অক্টেবর-নাঙ্গরহার বনাম কাবুল
১৩ অক্টোবর-নাঙ্গরহার বনাম কান্দাহার
১৪ অক্টোবর-নাঙ্গরহার বনাম পাকতিয়া
১৭ অক্টোবর-নাঙ্গরহার বনাম বালখ
১৯ অক্টোবর-প্রথম সেমিফাইনাল
২০ অক্টোবর-দ্বিতীয় সেমিফাইনাল
২১ অক্টোবর-ফাইনাল
*সব ম্যাচই হবে বাংলাদেশ সময় রাত ১০টায়