শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক::
আসন্ন ৩০ মে অনুষ্ঠিত বিশ্বকাপ ও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে শেষ দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ। প্রস্তুতিতে সন্তুষ্ট টাইগাররা।
আজ সোমবার সংবাদ সম্মেলনে কথা বলেন টাইগারদের দলপতি মাশরাফি বিন মর্তুজা।
সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, এটাই তার শেষ বিশ্বকাপ। এছাড়া তিনি জানান, ‘বাংলাদেশ এই বিশ্বকাপে বেশ ব্যালান্সড দল। অভিজ্ঞতা কাজে লাগালে টুর্নামেন্টে ভালো ফলাফল সম্ভব বলে মনে করি। আমাদের স্কোয়াডে যারা আছে তারা নিজেদের সেরাটাই দেবে। ইনশাল্লাহ আমরা ভালো কিছু করবো।’
এ সময় তিনি আরও জানান, ‘আমরা সেমিফাইনালের লক্ষ্য নিয়ে যাবো। সবাই বলছে যেটা সেমিতে যাওয়াই হবে বড় প্রাপ্তি। ইংলিশ কন্ডিশনে ৩২০ গড় ধরা যায়, আমাদের এমন মানসিকতা নিয়ে খেলতে হবে যেন ৩২০ চেজ করে আমরা ৩২১ করতে পারি। কোনোভাবেই ২৫০ রানে গুটিয়ে যাওয়া যাবে না। আমাদের মানসিকভাবে এগিয়ে থাকতে হবে।’