শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ ২৪ ডটকম : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় দেশের স্বনামধন্য ১২টি ক্লাব ফুটবল দলের অংশগ্রহণে ‘বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগের খেলা ৭ ফেব্রুয়ারি রবিবার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বেলা ২ টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয় । লীগের উদ্বোধনী খেলা নোফেল স্পোর্টিং ক্লাব ও উত্তরা ফুটবল ক্লাব লিঃ এর মধ্যে খেলা শুরু হয়। উত্তরা ফুটবল ক্লাবকে ১-০ গোলে নোফেল স্পোর্টিং ক্লাবকে হারালো।
বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগ এর উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও প্রফেশনাল লীগ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী-এমপি, ঢাকা ১০ এর সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন, প্রফেশনাল লীগ ম্যানেজমেন্ট কমিটির ডেপুটি চেয়ারম্যান আব্দুর রহিম, বাফুফের সদস্য ও বাফুরে রেফারীজ কমিটির চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, নুরুল ইসলাম (নুরু), মহিদুর রহমান মিরাজ, বাফুফে সাধারণ সম্পাদক মোঃ আবু নাইম সোহাগ এবং প্রফেশনাল লীগ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সৈয়দ রেজাউল করিম এছাড়া আরও অনেকেই ছিলেন।