শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ ২৪ ডটকম : বুধবার ১০ ফেব্রুয়ারি বেলা ২টায় প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন ঢাকা ১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন। উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, টুর্নামেন্ট কমিটির সম্পাদক এবং ফেডারেশনের যুগ্ম সম্পাদক এ্যাড. ফজলে রাব্বি বাবুল, কোষাধ্যক্ষসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
১২টি দলের ৪ গ্রুপে অংশগ্রহনে শুরু হয়েছে বঙ্গবন্ধু ওয়ালটন আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতার খেলার পল্টনস্থ শহীদ নূর হোসেন জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের খেলা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ওয়ালটনের পৃষ্ঠপোষকতায়।
উদ্বোধনী দিনের খেলায়। পটুয়াখালী জেলা ২৫-১৮, ২৫-২৭, ১৮-২৫, ২৫-১০,১৫-১২ পয়েন্টে ৩-২ সেটে সিলেট জেলা কে পরাজিত করে।
পঞ্চগড় জেলা ২৭-২৫, ২৫-২০, ২৫-২৭, ২৩-২৫, ১৫-৯ পয়েন্টে ৩-২ সেটে বগুড়া জেলা কে পরাজিত করে। কুমিল্লা জেলা ২৫-২০, ২৫-২০, ২৫-১৬ পয়েন্টে ৩-০ সেটে গাজীপুর জেলা কে পরাজিত করে। চট্টগ্রাম জেলা ২৫-১০, ২৩-২৫, ১৭-২৫, ২৫-২১, ১৫-৯ পয়েন্টে ৩-২ সেটে কুষ্টিয়া জেলা কে পরাজিত করে।