শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার::
ঢাকা টেস্টে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১১১ রানেই গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো ফলোঅন করিয়েছে প্রতিপক্ষকে। এরপর দ্বিতীয় ইনিংসেও স্পিন জালে হাসফাঁস অবস্থা ওয়েস্ট ইন্ডিজের। সাকিব-মিরাজ- তাইজুলের ঘূর্ণিতে কাঁপছে তারা। সর্বশেষ খবর পর্যন্ত ৭ উইকেট হারিয়ে তারা ১৪৫ রান তুলেছে সফরকারীরা।
বাংলাদেশ এখনও এগিয়ে আছে ২৫৪ রানে। প্রথম ইনিংস থেকে সাকিবরা ৩৯৭ রানের বড় লিড পায়। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে ২ রানের মাথায় উইকেট নেন সাকিব। এরপর ১৪ রানে দ্বিতীয় উইকেট তুলে নেন মিরাজ। পরের ৬ রানের মধ্যে দুই উইকেট তুলে নেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। মিরাজ ৮৫ রানে তাদের পঞ্চম উইকেট তুলে নেন। এরপর ১৪৩ রানে সপ্তম উইকেট পড়ে তাদের। হেটমায়ার ৮৫ রানে ব্যাট করছেন।
বাংলাদেশের সামনে এখন প্রথম ইনিংস ব্যবধানে জয় পাওয়ার অপেক্ষা। ছাড়িয়ে যাওয়ার সুযোগ টেস্টে বাংলাদেশের আগের সব বড় রেকর্ড ছাড়িয়ে যাওয়ার। তার জন্য আর ৪ উইকেট দরকার সাকিবদের।
আগের দিন ৫ উইকেট হারিয়ে ৭৫ রান তুলে দিন শেষ করা ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিনের সকালেই অলআউট হয়ে যায় তারা। বাংলাদেশের পক্ষে মেহেদি হাসান মিরাজ প্রথম ইনিংসে একাই তুলে নিয়েছেন সাত উইকেট। বাকি তিনটি উইকেট নিজের করে নেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে প্রথম ইনিংসে সর্বোচ্চ রান করেন হেটমায়ার ও ডউরিচ। তারা যথাক্রমে ৩৯ ও ৩৭ রান করেন।
এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ৫০৮ রান করে। দলের হয়ে মাহমুদল্লাহ ক্যারিয়ার সেরা ১৩৬ রানের ইনিংস খেলেন। এছাড়া সাকিব ৮০, সাদমান ৭৬ এবং লিটন দাস খেলেন ৫৪ রানের ইনিংস।