শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

ইভান্স ঝড়ে উড়ে গেলো সিলেট সিক্সার্স

স্পোর্টস ডেস্ক::

দুর্দান্ত একটি ইনিংস খেলে দলকে সহজ জয় এনে দিলো রাজশাহীর লোরি ইভান্স। সিলেটের দেয়া কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে নেমে চার-ছক্কার ঝড় তোলেন তিনি। ফলে ১৯০ রানের বড় স্কোর ৫ উইকেট হাতে রেখে ১৮ ওভারেই তুলে নেয় রাজশাহী।

৩৬ বলে ১০ বাউন্ডারি ও দুটি ছক্কার ঝড়ো ৭৬ রানের ইনিংস খেলেন ইভান্স। তার সাথে রায়ান টেন ডসেট। তিনিও সঙ্গীর সাথে তাল মিলিয়ে চার-ছক্কায় ১৮ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেছেন।

এই জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে রাজশাহী। আর ঢাকা ডায়নামাইটস নেমে গেছে পঞ্চম স্থানে।

এর আগে সন্ধ্যায় টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ১৮৯ রান করে সিলেট। নিকোলাস পুরান ও সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে এই বড় স্কোর গড়ে তারা।

৩১ বলে ছয় ছক্কা ও ছয় বাউন্ডারিতে অনবদ্য ৭৬ রান করে অপরাজিত ছিলেন পুরান। আর সাব্বির ৩৯ বলে চারটি বাউন্ডারি ও দুটি ছক্কায় করেন ৪৫ রান।

এছাড়া ২৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন আফিফ হোসেন। রাজশাহীর কামরুল ইসলাম রাব্বি দুটি উইকেট শিকার করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com