শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

বঙ্গবন্ধু ব্যাডমিন্টন র‌্যাঙ্কিং শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ প্রায় ২০০ শাটলারের অংশগ্রহণে শুরু হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী, মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় “বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ব্যাডমিন্টন র‌্যাংকিং টুর্নামেন্ট” ।

২০ ডিসেম্বর রবিবার বেলা ১০.০০টা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে এ টুনামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মোঃ তাজুল ইসলাম এমপি, মন্ত্রী, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডক্টর আবদুল মালেক, সভাপতি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন ও তথ্য কমিশনার।

এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আমির হোসেন বাহার, ডিএস ফয়সাল হায়দার (সহ-সভাপতি), কে এম শাহিদ উল্যা (সহ-সভাপতি), মোঃ জিয়াউল হক জুয়েল (যুগ্ম-সম্পাদক), একেএম হাফিজুর রহমান খান (যুগ্ম-সম্পাদক), বেগম রখফার সুলতানা খানম (সদস্য), শাহ জালাল মুকুল (সদস্য) এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ কবিরুল ইসলাম শিকদার।

অনুষ্ঠানে পৃষ্ঠপোষক ইভ্যালির এক্সিকিউটিভ ডিরেক্টর এহসান সরোয়ার চৌধুরী, সহ-পৃষ্ঠপোষক বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেডের হেড অব হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিষ্ট্রেশন মেজর রুহুল আমিন (অব.) এবং সহ-পৃষ্ঠপোষক নগদ এর সহ-প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর রিয়াজুল হোসেনা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে স্বাস্থ্যবিধি মেনে পুরুষ খেলোয়াড় ১১৩ জন ও মহিলা খেলোয়াড় ২৯ জন অংশগ্রহন করেছে।

উল্লেখ্য প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক ইভেলি, সহ-পৃষ্ঠপোষক বেক্সিমকো কমিউনিকেশনস লিঃ, সহ-পৃষ্ঠপোষক নগদ, বেভারেজ পার্টনার আকিজ ফুড এন্ড বেভারেজ লিঃ এবং মিডিয়া পার্টনার টি-স্পোর্টস।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com