শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

আয়ারল্যান্ড-বাংলাদেশ ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক::

আগামী বছর মে মাসে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ করেছে আয়ারল্যান্ড। সফরকারীদের বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজও খেলবেন তারা। তবে সেই সূচি চূড়ান্ত করা হয়নি।

ক্রিকেট আয়ারল্যান্ডের (সিআই) ওয়েবসাইটে জানানো হয়েছে, তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি হবে ১৪ মে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ১৬ ও ১৯ মে। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে স্টরমন্টে।

আয়ারল্যান্ড সফরে একটি টেস্ট খেলার কথাও ছিল বাংলাদেশের। তবে আর্থিক সমস্যার কারণে সেটি বাতিল ঘোষণা করেছে সিআই। এর পরিবর্তে টাইগারদের সঙ্গে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে চান তারা।

সবকটি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে ইংল্যান্ডে। কারণ এ সময়ে নিজেদের আন্তর্জাতিক ভেন্যুগুলোর মান উন্নতি ও সংস্কার করবে আয়ারল্যান্ড। তাই টি-টোয়েন্টি সিরিজের সূচি চূড়ান্ত করা হয়নি। তবে মে মাসের শেষ দিকে সিরিজটি মাঠে গড়াতে পারে। আগামী জানুয়ারিতে সূচি ও ভেন্যু প্রকাশ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com