শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

আহসান উল্লাহ মাস্টার বিজয় দিবস আরচ্যারী টুর্নামেন্ট শুরু, রোমান সানা বাছাইপর্বে প্রথম

স্পোর্টস রিপোর্টার ॥ মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের ব্যবস্থাপনায় শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে ৩দিনব্যাপী “আহসান উল্লাহ মাস্টার বিজয় দিবস আরচ্যারী টুর্নামেন্ট” ১৪ ডিসেম্বও সোমবার থেকে শুরু হয়েছে। টুর্নামেন্টে প্রশিক্ষণ ক্যাম্পে অনুশীলনরত: ২৭ জন পুরুষ ও মহিলা আরচ্যার অংশগ্রহণ করছেন। রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ মহিলা একক ও রিকার্ভ মিশ্র দলগত এবং কম্পাউন্ড পুরুষ একক, কম্পাউন্ড মহিলা একক ও কম্পাউন্ড মিশ্র দলগতসহ ৬টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

রিকার্ভ পুরুষ একক ইভেন্টে রোমান সানা ৭২০ এর মধ্যে ৬৫৪ স্কোর অর্জন করে প্রথম ইমদাদুল হক মিলন ৬৪৯ স্কোর অর্জন করে দ্বিতীয়, প্রদীপ্ত চাকমা ৬৪৮ স্কোর অর্জন করে দ্বিতীয় আব্দুর রহমান আলিফ ৬৪৫ স্কোর অর্জন করে ৪র্থ এবং হাকিম আহমেদ রুবেল ৬৪০ স্কোর অর্জন করে ৫ম স্থান অধিকার করেছেন।

রিকার্ভ নারী একক ইভেন্টে মেহেনাজ আক্তার মনিরা৭ ২০ এর মধ্যে ৬৩০ স্কোর অর্জন করে ১ম, মোসাম্মৎ ইথি খাতুন ৬২৬ স্কোর অর্জন করে দ্বিতীয়, দিয়া সিদ্দিকী ৬১২ স্কোর অর্জন করে দ্বিতীয়, বিউটি রায় ৬০৯ স্কোর অর্জন করে ৪র্থ এবং নাসরিন আক্তার ৫৯১ স্কোর অর্জন করে পঞ্চম স্থান অধিকার করেছেন।

কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টে অসীম কুমার ৭২০ এর মধ্যে ৬৮৫ স্কোর অর্জন করে প্রথম সোহেল রানা ৬৮৪ স্কোর অর্জন করে দ্বিতীয়, আশিকুজ্জামান ৬৮৪ স্কোর অর্জন করে দ্বিতীয়, আসিফ মাহমুদ বাপ্পী ৬৭৩ স্কোর অর্জন করে ৪র্থ এবং সিয়াম সিদ্দিক ৬৭৩ স্কোর অর্জন করে পঞ্চম স্থান অধিকার করেছেন।

কম্পাউন্ড নারী একক ইভেন্টে তানিয়া রীমা ৭২০ এর মধ্যে ৬৮১ স্কোর অর্জন করে প্রথম, বন্যা আক্তার ৬৭৩ স্কোর অর্জন করে দ্বিতীয়, সুস্মিতা বনিক ৬৭১ স্কোর অর্জন করে দ্বিতীয়, শ্যামলী রায় ৬৬৮ স্কোর অর্জন করে চতুর্থ এবং সুমা বিশ্বাস ৬৬৬ স্কোর অর্জন করে ৫ম স্থান অধিকার করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com