শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

আর্জেন্টিনার সাবেক কোচ সাবেলা না ফেরার দেশে

স্পোর্টস ডেস্ক::

২০১৪ বিশ্বকাপ জয়ের খুব কাছাকাছি চলে গিয়েছিলেন। ফাইনাল ম্যাচের শেষ মুহুর্তে গোটশের এক গোল জার্মানিকে উপহার দিয়েছিল বিশ্বজয়ের আনন্দ, আর শোকের সাগরে ভাসিয়েছিল গোটা আর্জেন্টিনাকে। এত কাছে তবু কত দূরের আক্ষেপে পুড়েছিলেন মেসিদের কোচ আলেসান্দ্রে সাবেলাও।

সেই সাবেলা এবার চলে গেলেন পরপারে। দীর্ঘদিন ধরে ক্যান্সার ও হৃদরোগের সমস্যায় ভুগে বিদায় নিলেন আর্জেন্টিনার সাবেক এই কোচ।

কিছুদিন আগে গোটা বিশ্বকে স্তব্ধ করে বিদায় নিয়েছেন দিয়েগো ম্যারাডোনা। এবার বিদায় নিলেন ম্যারাডোনারই সতীর্থ। শেষ কয়েক সপ্তাহে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাবেলা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

১৯৮০’র দশকের মিডফিল্ডার সাবেলা আর্জেন্টিনার হয়ে খেলেছেন ৮ ম্যাচ। পরে হয়েছিলেন আর্জেন্টিনার কোচও। ২০১১ সালে দায়িত্ব নেয়া সাবেলা আর্জেন্টিনাকে তুলেছিলেন ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com