শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ ২৪ ডটকম : রবিবার ১০ ডিসেম্বর ফাইনালে সাইফ স্পোর্টিংয়ের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস । ফেডারেশন কাপ ফুটবলে বৃহস্পতিবার ৭ ডিসেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ঢাকা আবাহনী লিমিটেডকে ৩-১ গোলে হারিয়ে বসুন্ধরা কিংস ফাইনালে। এই জয়ে বসুন্ধরা কিংস এবারের আসর নিয়ে টানা ৩বারের মতো ফাইনালে নাম লেখালেন।
খেলার প্রথমার্ধে জমজমাট লড়াইয়ে ১-০ গোলে এগিয়ে গেল ঢাকা আবাহনী। দ্বিতীয়ার্ধে সমতায় ফিরল বসুন্ধরা কিংস। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে শিরোপাধারীদের এগিয়ে নিলেন রাউল অস্কার বেসেরা। যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ালেন জোনাথন দে সিলভেইরা ফের্নান্দেস। প্রতিযোগিতার রেকর্ড ১১ বারের চ্যাম্পিয়নদের হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে উঠল অস্কার ব্রুসনের দল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার ৭ জানুয়ারি দ্বিতীয় সেমিফাইনালে ৩-১ গোলে জিতেছে বসুন্ধরা কিংস।
শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলের পসরা মেলা বসুন্ধরা কিংস গোলের সুযোগ পেলেও বঞ্চিত হচ্ছিল। দ্বাদশ মিনিটে ব্রাজিলিয়ান রবসন দি সিলভা রবিনিয়োর ডি-বক্সে বাইরে থেকে জোরালো শট পোস্টে লেগে ফিরে। পাঁচ মিনিট পর ইরানের ডিফেন্ডার খালেদ শাফিয়ের কাটব্যাকে আর্জেন্টাইন বংশোদ্ভূত চিলিয়ান ফরোয়ার্ড বেসেরার শট শহিদুল আলম সোহেল ডান দিকে ঝাঁপিয়ে ফেরান।
বৃহস্পতিবার খেলার ধারার বিপরীতে ৩১ মিনিটে গোল করে লিড নেয় ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’ খ্যাত আবাহনী। প্রতি আক্রমণে গোল করেন আবাহনীর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফ্রান্সিসকো। সতীথের কাছ থেকে বল পেয়ে বক্সেে মধ্যে ঢুকে ডান পায়ে লক্ষ্যভেদ করেন তিনি। চলতি আসরে এই প্রথম কোন গোল হজম করে কিংস (১-০)।
৫১ মিনিটে সমতায় ফেরে কিংস। একক প্রচেষ্টায় বল নিয়ে দ্রুতগতিতে এগিয়ে যাওয়া ব্রাজিলিয়ান জোনাথন আবাহনীর তিনজনকে কাটিয়ে আচমকা উড়ন্ত শট নিলে তা ক্রসবারে লেগে গোল লাইন অতিক্রম করে। আর আর্জেন্টাইন রাউল অস্কার বেসেরা হেড করে বল জালে পাঠান। তবে জোনাথনের শটেই বল জালে জড়ায় বলে গোলটি তার নামেই দেয়া হয় (১-১)।
রেফারি সুজিত চন্দন নির্ধারিত ৯০ মিনিট খেলা শেষের বাঁশি বাজান। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে প্রথম ১৫ মিনিটও কোন গোল হয়নি। অবশেষে ১১১ মিনিটে গোলের সন্ধান পায় কিংস। ডান প্রান্ত থেকে মতিন মিয়ার মাইনাস থেকে ঠা-া মাথায় ডান পায়ের গড়ানো প্লেসিং শটে গোল করেন রাউল অস্কার বেসেরা (২-১)। এই আসরে এটা তার ব্যক্তিগত চতুর্থ গোল তার।
কাউন্টার এ্যাটাকে খেলার অন্তিম মুহূর্তে তৃতীয় গোল পায় কিংস। আবাহনীর হারের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয় তারা। বক্সের মধ্যে ঢুকে ব্রাজিলিয়ান রবসনের মাইনাসে ডান পায়ের শটে গোল করেন আরেক ব্রাজিলিয়ান জোনাথন।
আবাহনী প্রথম উল্লেখযোগ্য আক্রমণ শানায় ২০ মিনিটে। ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল অগাস্তো সান্তোস দা সিলভার ফ্রি কিক কেরভেন্স ফিলস বেলফোর্টের হেড তালুবন্দি করেন আনিসুর রহমান জিকো।
খেলার শেষ মুহূর্তে তৃতীয় গোল পায় বসুন্ধরা কিংস। বক্সের মধ্যে ঢুকে ব্রাজিলিয়ান রবসনের মাইনাসে ডান পায়ের শটে গোল করেন আরেক ব্রাজিলিয়ান জোনাথন। রেফারি খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাঁশি বাজালেন আর আনন্দে মেতে উঠলেন বসুন্ধরা কিংস।