শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

আবারও কন্যা সন্তানের বাবা হলেন সাকিব

স্পোর্টস ডেস্ক::

দ্বিতীয় বারের মতো কন্যা সন্তানের বাবা হলেন দেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান।

শুক্রবার (২৪ এপ্রিল, সন্ধ্যায় সাকিবের ব্যক্তিগত ম্যানেজার রাব্বি আমিন সোহান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারসব সাকিব এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখানেই তার দ্বিতীয় সন্তানের জন্ম হয়।

অন্তঃসত্ত্বা স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পাশে থাকতে গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন সাকিব।

২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি উম্মে আহমেদ শিশিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০১৫ সালের ৮ নভেম্বর প্রথমবারের মতো বাবা হন সাকিব। তার বড় কন্যার নাম আলাইনা হাসান অব্রি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com