বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

আদিতমারীতে বিএনপি নেতা গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউপি বিএনপি সভাপতি মোহাম্মদ হোসেনকে(৬৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার মহিষখোচা ইউনিয়নের আয়নারপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোহাম্মদ হোসেন উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া এলাকার বাসিন্দা। তিনি মহিষখোচা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। ওই ইউনিয়ন বিএনপি’র সভাপতি।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত (ওসি) মাসুদ রানা জানান, লালমনিরহাট সদর থানার একটি মামলায় মোহাম্মদ হোসেনকে আয়নারপুল এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে সদর থানায় পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com