শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

আজ স্বাধীনতা কাপের ফাইনালে শেখ রাসেলের মুখোমুখি বসুন্ধরা

স্পোর্টস রিপোর্টার::

এবারই প্রথম একই বছরে দুইবার আয়োজিত হয়েছে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট। এ বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতেই শেষ হয়েছে স্বাধীনতা কাপের নবম আসর। আবার ডিসেম্বরেই দশম আসরের আয়োজন করেছিল বাফুফে।

দশম আসরের ফাইনালে আজ বুধবার মুখোমুখি হবে শেখ রাসেল ক্রীড়াচক্র ও বসুন্ধরা কিংস।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত ‘ স্বাধীনতা কাপ ২০১৮’ এর খেলা গত ০১ ডিসেম্বর ২০১৮ তারিখ হতে শুরু হয়েছিল। ১৩ দলের অংশগ্রহনের আসরের পর্দা উঠবে কাল। দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের সুযোগ শেখ রাসেলের সামনে। অন্যদিকে বসুন্ধরার সুযোগ এসেছে প্রথমবারের মতো শিরোপা জয়ের।

ফাইনালে মুখোমুখি হওয়ার আগেও এই দুই দল গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল। ‘ডি’ গ্রুপের ঐ ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। এরপর কোয়ার্টার ফাইনালে শেখ রাসেলের প্রতিপক্ষ ছিল চট্টগ্রাম আবাহনী। সেখানে ২-০ গোলে জিতেছিল সাইফুল বারী টিটুর দল। আর সেমিফাইনালে ব্রাদার্সকেও এতই ব্যবধানে হারিয়েছিল তারা।

ফাইনাল ম্যাচ ঘিরে শেখ রাসেল ক্রীড়া চক্র লিঃ এর প্রশিক্ষক ও অধিনায়ক জানান যে, আমরা ফাইনালে ভাল খেলা উপহার দিয়ে চ্যাম্পিয়ন হবো। টুর্নামেন্টে দল হিসেবে আমরাই ফেভারিট তবে আমাদের দলের খেলোয়াড়রা ভাল খেললে ফলাফল আমাদের অনুকুলে থাকবে।

অন্যদিকে, এবারের আসরের নবাগত দল বসুন্ধরা শুরু থেকেই চকম লাগিয়ে দিচ্ছে। স্পেনের কোচ অস্কার বুজেনকে এনে দলকে সদ্য সমাপ্ত ফেডারেশন কাপের ফাইনালে তুলেছিলেন। আজ আরেকটি ফাইনাল। এই পথে আসার জন্য কোয়ার্টার ফাইনালে রহমতগঞ্জের বিরুদ্ধে এবং সেমিফাইনালে ঢাকা আবাহনীর বিরুদ্ধে টানটান উত্তেজনার পর টাইব্রেকারে জিতে ফাইনালে ওঠে।

শিরোপা নিষ্পত্তির ম্যাচ সামনে রেখে বসুন্ধরা কিংস এর প্রশিক্ষক ও খেলোয়াড় বলেন ‘আমরা ২য় বারের মত আমরা ফাইনালে এসেছি। ফেডারেশন কাপ ফাইনালের পরাজয়ের দুঃখ মুছে এবার সেরা খেলাটি উপহার দিয়ে আমরা স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হবো।’

বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকাল সাড়ে চারটায় মাঠে গড়াবে ম্যাচটি। বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে বাংলাদেশ টেলিভিশন খেলাটি সরাসরি সম্প্রচার এবং বাংলাদেশ বেতার থেকে সরাসরি ধারাভাষ্য প্রচার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com