শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

আজ মুখোমুখি হচ্ছে শ্রীলংকা-আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক::

হিসাব-নিকাশে এবারের বিশ্বকাপে সবচেয়ে ‘দূর্বল’ দল আফগানিস্তান ও শ্রীলংকা। বলতে গেলে এই দল দুটিকে নিয়ে প্রত্যাশা নেই কারোরই। আফগানিস্তান প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ উইকেটে ধরাশায়ী হয়। প্রথম ম্যাচে শ্রীলংকা ১০ উইকেটে হেরেছে নিউজিল্যান্ডের কাছে। এমন দল নিয়ে কেই বা প্রত্যাশা করবে। তবে ম্যাচটি দুদলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। জয়ের খাতাটা খুলতে মুখিয়ে আছে এশিয়ার দল দুটি।

ওয়েলসের কার্ডিফে সোফিয়া গার্ডেন্সে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ওয়ানডে র‌্যাংকিং অনুযাী শ্রীলঙ্কার থেকে কেবল এক ধাপ পিছিয়ে আছে আফগানরা। করুনারত্নে-মালিঙ্গাদের সংগ্রহ ৭৬ পয়েন্ট। রশীদ-নবীদের সংগ্রহ ৬৩ পয়েন্ট। তবে সাম্প্রতিক ফর্মে লঙ্কানদের চেয়ে ঢের এগিয়ে রয়েছে আফগানিস্তান। দুর্দান্ত ফর্মে রয়েছেন মোহাম্মদ শেহজাদ, হযরতুল্লাহ জাজাই-হাশমতুল্লাহ শাহিদিরা। অন্যদিকে রশীদ-দৌলত জাদরানরাও বল হাতে আলো ছড়াচ্ছেন।

সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলংকার অবস্থা একেবারেই তথৈবচ। নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ১৩৬ রানে অলআউট হয় দলটি। টপ অর্ডার ব্যাটসম্যানরা দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন। গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খুব বাজেভাবে ব্যর্থ হয় দলটি। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও জয়ের দেখা পায়নি শ্রীলংকা।

বিশ্বকাপের এর আগে মাত্র একবারই দেখা হয়েছে শ্রীলংকা ও আফগানিস্তানে। সেবার অবশ্য লংকানরাই জিতেছিল। ওয়ানডেতে এনিয়ে চারবার মুখোমুখি হবে দল দুটি। আগের তিন সাক্ষাতে দুবার জিতেছে শ্রীলংকা, আফগানদের জয় বাকি একটি ম্যাচে।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, কুশল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, থিসারা পেরেরা, ইসুরু উদানা, জীবন মেন্ডিস, লাসিথ মালিঙ্গা ও সুরঙ্গা লাকমল।

আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ শাহজাদ, হযরতউল্লাহ জাজাই, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহিদি, আসগর আফগান, মোহাম্মদ নবী, রশীদ খান, মুজিব-উর-রহমান, গুলবাদিন নাইব (অধিনায়ক), দৌলত জাদরান ও হামিদ হাসান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com