শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার::
প্রথমবারের মতো বিপিএলে খেলতে এসেছেন অস্ট্রেলিয়ার সাবেক সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। সিলেট সিক্সার্সের হয়ে শুধু খেলবেনই না, দলকে নেতৃত্বও দিবেন তিনি। আজ প্রথম ম্যাচে মাঠে নামবে তার দল। অপরদিকে আছেন তারই জাতীয় দলের সতীর্থ সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। তিনিও প্রথমবারের মতো খেলবেন বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। ফলে দুর্দান্ত একটি ম্যাচের আভাস পাওয়া যাচ্ছে।
আজ রোববার দুপুর সাড়ে ১২টায় ম্যাচটি শুরু হবে।
আজকের ম্যাচে যে তারকাদের জমজমাট লড়াই হবে তা অনুমেয়। কারণ দুই দলেই রয়েছেন বড় বড় তারকারা। এবারের আসরের তারকাসমৃদ্ধ দল হিসেবেই পরিচিতি পাচ্ছে সিলেট সিক্সার্স। ডেভিড ওয়ার্নার ছাড়াও আছেন ইমরান তাহির, মোহাম্মদ ইরফান ও সোহেল তানভিরের মতো পাকিস্তানি তারকারা। আর কুমিল্লায় আছেন বাংলাদেশ জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। আছেন বুম বুম আফ্রিদি, থিসারা পেরেরা ও শোয়েব মালিকের মতো তারকারা।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স:
দেশি খেলোয়াড়: তামিম ইকবাল (অধিনায়ক), ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদি হাসান, জিয়াউর রহমান, মোশরারফ হোসেন রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান শুভ এবং সঞ্জিত সাহা।
বিদেশী খেলোয়াড়: শোয়েব মালিক, স্টিভেন স্মিথ, লিয়াম ডসন, শহিদ আফ্রিদি, থিসারা পেরেরা, এভিন লুইস, ওয়াকার সালমা খাই এবং আমের ইয়ামিন।
সিলেট সিক্সার্স:
দেশি খেলোয়াড়: নাসির হোসেন, সাব্বির রহমান, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, তৌহিদ হৃদয়, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলক কাপালি, জাকির আলী অনিক এবং মেহেদি হাসান রানা।
বিদেশী খেলোয়াড়: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), সোহেল তানভির, সন্দীপ লামিচানে, মোহাম্মদ ইরফান, গুলবাদিন নাইব, আন্দ্রে ফ্লেচার, ইমরান তাহির, নিকোলাস পুরান এবং মোহাম্মদ নওয়াজ।