শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

আজ মাঠের লড়াইয়ে নামবে কারা?

স্পোর্টস ডেস্ক::

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনের খেলায় মুখোমুখি হবে চারটি দল।

আজ মঙ্গলবার দুপুর দেড়টায় ঢাকা ডায়নামাইটসের প্রতিপক্ষ রাজশাহী কিংস। আর সন্ধ্যা সাড়ে ৬টায় রংপুর রাইডার্স মুখোমুখি হবে সিলেট সিক্সার্সের।

প্রথম ম্যাচে শক্তিমত্তার দিক দিয়ে এগিয়ে সাকিব আল হাসানের ঢাকা। সিলেটে আজ তাদের প্রথম ম্যাচ। চার ম্যাচের চারটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। আর রাজশাহী গতকাল সিলেটে প্রথম ম্যাচে হেরেছে। চারটির মধ্যে দুটি ম্যাচে জিতে পঞ্চম স্থানে আছে।

দ্বিতীয় ম্যাচে রংপুরের আজ প্রথম ম্যাচ। আর সিলেটের দ্বিতীয়। গতকাল প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৮ উইকেটে হেরেছে তারা। ফলে সিলেটের চেয়ে এগিয়ে আছে রংপুর। পাঁচ ম্যাচের দুটিতে জিতেছে তারা। আর সিলেট তিনটির মধ্যে মাত্র একটিতে জিতেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com