শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

আজ থেকে শুরু হচ্ছে সিপিএল

স্পোর্টস ডেস্ক::

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সবচেয়ে সফল দল বলা যায় ত্রিনবাগো নাইট রাইডার্সকে। সাত আসরের মধ্যে তিনবার শিরোপা জিতেছে তারা। সে তুলনায় গায়ানা আমাজন ওয়ারিয়র্সের প্রোফাইলটা বিছুটা সাদামাটা। একবার শিরোপা জিততে পারেনি তারা।

তারপরও গায়ানাকে সিপিএলের অন্যতম সেরা দল বলার কারণ তারা পাঁচবারের রানার্সআপ। ভাগ্য খারাপ বলেই এখনও শিরোপা জোটেনি তাদের। এই দু’দলের লড়াই দিয়ে আজ মঙ্গলবার মাঠে গড়াচ্ছে সিপিএল।

ইংল্যান্ড-উইন্ডিজ টেস্ট দিয়ে গত জুলাই মাসে মাঠে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। এবার সিপিএল দিয়ে মাঠে ফিরছে ফ্র্যাঞ্চাইজি লিগ। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জগুলোতে এখনও করোনাভাইরাসের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেনি। এর পরও ‘বায়ো-সিকিউর বাবল’ তৈরি করে হচ্ছে এ টুর্নামেন্ট।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com