শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

আজ চট্টগ্রামে জিম্বাবুয়ে-আফগানিস্তান মুখোমুখি

স্পোর্টস ডেস্ক::

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আজ শুক্রবার আফগানিস্তানের মুখোমুখি হবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

প্রথম দুই ম্যাচ জিতে আগেই ফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট দল। তাই জিম্বাবুয়ের বিপক্ষে আফগানদের জন্য এই ম্যাচটি শুধুমাত্র নিয়ম রক্ষার ম্যাচ। অপরদিকে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ জেতে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। পয়েন্ট টেবিল অনুযায়ী, দুই দল জয়ের দেখা পেলেও এখন পর্যন্ত তিন ম্যাচে কোনও জয় পায়নি জিম্বাবুয়ে। তাই গত ম্যাচেই মাসাকাদজাদের বিদায় নিশ্চিত হয়ে যায়।

এদিকে, প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে দারুণ জয় পেলেও জিম্বাবুয়েকে নিয়ে বেশ সর্তক আফগানরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com