শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

আইপিএলে সাকিবের দলের খেলার সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক::

আজ বাদে কালই মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বাদশ আসর। বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের এবারের আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাকিব আল হাসান। তিনি খেলবেন গেলবারের দল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। সেই উদ্দেশে শুক্রবার রাতে রওনা হওয়ার কথা বিশ্বসেরা অলরাউন্ডারের।

সদ্য চোট কাটিয়ে উঠেছেন সাকিব। ফলে আইপিএলে তার খেলা নিয়ে আর কোনো সংশয় নেই। ইতিমধ্যে অনাপত্তিপত্র (এনওসি) দিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ব্যাটিংয়ের সময় আঙুলে চোট পান সাকিব। এ কারণে টাইগারদের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যেতে পারেননি তিনি।

এদিকে, লোকসভা নির্বাচনসহ বেশ কিছু কারণে আইপিএলের এবারের সূচি নির্ধারণে বিলম্ব হলেও গেল মঙ্গলবার লিগপর্বের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

একনজরে দেখে নেওয়া যাক ১২তম আইপিএলে সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদের খেলার সূচি-

তারিখ-ম্যাচ-ভেন্যু-সময়

২৪ মার্চ-কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ-কলকাতা-বিকাল ৪.৩০
২৯ মার্চ-সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস-হায়দরাবাদ-রাত ৮.৩০
৩১ মার্চ-সানরাইজার্স হায়দরাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-হায়দরাবাদ-বিকাল ৪.৩০
৪ এপ্রিল-দিল্লী ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ-দিল্লী-রাত ৮.৩০
৬ এপ্রিল-সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বাই ইন্ডিয়ানস-হায়দরাবাদ-রাত ৮.৩০
৮ এপ্রিল-কিংস ইলেভেন পাঞ্জাব বনাম সানরাইজার্স হায়দরাবাদ-মোহালি-রাত ৮.৩০
১৪ এপ্রিল-সানরাইজার্স হায়দরাবাদ বনাম দিল্লী ক্যাপিটালস-হায়দরাবাদ-রাত ৮.৩০
১৭ এপ্রিল-সানরাইজার্স হায়দরাবাদ বনাম চেন্নাই সুপার কিংস-হায়দরাবাদ-রাত ৮.৩০
২১ এপ্রিল-সানরাইজার্দ হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স-হায়দরাবাদ-বিকাল ৪.৩০
২৩ এপ্রিল-চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ-চেন্নাই-রাত ৮.৩০
২৭ এপ্রিল-রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ-জয়পুর-রাত ৮.৩০
২৯ এপ্রিল-সানরাইজার্স হায়দরাবাদ বনাম কিংস ইলেভেন পাঞ্জাব-হায়দরাবাদ-রাত ৮.৩০
২ মে-মুম্বাই ইন্ডিয়ানস বনাম সানরাইজার্স হায়দরাবাদ-মুম্বাই-রাত ৮.৩০
৪ মে-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদ-বেঙ্গালুরু-রাত ৮.৩০

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com