শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

অল্পের জন্য বেঁচে গেলেন শোয়েব মালিক

স্পোর্টস ডেস্ক::

অল্পের জন্য রক্ষা পেলেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক। সতীর্থ পেসার ওয়াহাব রিয়াজের সঙ্গে গাড়ি রেসে জড়িয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

লাহোরে রোববার রাতে পিএসএল ড্রাফট শেষে মালিক হোটেলে ফিরছিলেন। সেই সময়ে সতীর্থ ওয়াহাবের সঙ্গে রেস করছিলেন। কিন্তু রাস্তায় তার স্পোর্টস কার মালবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। মালিকের গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে ভেতর থেকে মালিক অক্ষত বেরিয়ে আসেন।

গাড়ির এয়ারব্যাগ থাকায় প্রাণে বেঁচে যান পাকিস্তানের ক্রিকেটার। প্রত্যক্ষদর্শীদের দাবি, ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারের পাশে পার্কিংয়ে দাঁড়িয়ে ছিল ট্রাকটি। মালিক গতি নিয়ন্ত্রণ করতে পারেননি। তার গাড়ি সজোরে গিয়ে ধাক্কা দেয় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনের অংশে। ট্রাকটি স্থির অবস্থায় দাড়িয়ে থাকার ফলে প্রাণে বেঁচে যান মালিক।

নিজের সুস্থতার খবর টুইট করেন মালিক, ‘আমি পুরোপুরি সুস্থ আছি। দুর্ঘটনাটি হয়ে গেছে। স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা। সবাইকে ধন্যবাদ। ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com