শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস- সাইক্লিংয়ে সেনাবাহিনীর দাপট

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ ২৪ ডটকম : হাতিরঝিলে হওয়া সেনাবাহিনীর আধিপত্যের মধ্য দিয়ে শেষ হলো সাইক্লিংয়ে প্রথমদিন। এদিন তিন ইভেন্টে স্বর্ণের নিষ্পত্তি হয়েছে। ৬০ কিলোমিটার টিম টাইম ট্রায়ালের পুরুষ বিভাগে শিরোপা জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী সময় নিয়েছে ১ ঘন্টা ৩২ মিনিট ৫ সেকেন্ড। বাংলাদেশ জেল হয়েছে দ্বিতীয় আর তৃতীয় স্থানে থেকে ফিনিশিং লাইন শেষ করেছে চট্টগ্রাম। ৩০ কিলোমিটার টিম টাইম ট্রায়ালের নারী বিভাগেও সবাইকে ছাড়িয়ে সেনাবাহিনী। ৫৩ মিনিট ২৫.২১ সেকেন্ডে পাড়ি দিয়ে স্বর্ণজয় করে। দ্বিতীয় হয়েছে আনসার। আর তৃতীয় চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা। ইন্ডিভিজুয়াল রোড টাইম ট্রায়ালের পুরুষ বিভাগে রকিবুল হাসানের স্বর্ণ জয়। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এ সাইক্লিস্ট সময় নিয়েছেন ৪৫ মিনিট ৫৯.৯ সেকেন্ড। ৪৬ মিনিট ২.৫ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় দিনাজপুর জেলার আদনান রহমান আর ব্রোঞ্জ জিতেছেন রিবন কুমার বিশ্বাস। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস-সাইক্লিংহাতিরঝিলে হওয়া সাইক্লিংয়ে পুরুষ বিভাগের ৬০ কিলোমিটার রোড টিম ট্রায়ালে স্বর্ণপদক পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ১ ঘণ্টা ৩২ মিনিট ৫ সেকেন্ডে সময় নেন দলের হয়ে অংশ নেওয়া মিজানুর রহমান, আলমগীর হোসেন, শরিফুল মোল্লা ও হেলাল উদ্দিন। বাংলাদেশ জেল রৌপ্য এবং চট্টগ্রাম ব্রোঞ্জ পেয়েছে।
নারী বিভাগের ৩০ কিলোমিটার রোড টিম ট্রায়ালে ৫৩ মিনিট ২৫.২১ সেকেন্ড সময় নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে স্বর্ণপদক জয় করেন শিল্পী খাতুন, কবিতা রায়, সুবর্ণ বর্মা ও সামন্তী বিশ্বাস। বাংলাদেশ আনসার রৌপ্য ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা ব্রোঞ্জ পেয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com