বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী আমিন মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী মাহবুব আল আমিন ডিউ মারা গেছেন। (ইন্না লিল্লাহ হি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মাহবুব আল আমিন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মরদেহ বগুড়া গাবতলী উপজেলায় নিজ গ্রামে পারিবারিক করবস্থানে দাফন করা হবে।

মৃত্যুর খবর পেয়ে বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ দলীয় নেতা-কর্মীরা হাসপাতালে গেছেন বলেও জানান শায়রুল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com