বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
মুজিবুর রহমান বাবু, ই-কণ্ঠ২৪ডটকম ॥ শুক্রবার ২৫ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ৮৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। ৩ ম্যাচের সিরিজ ১ ম্যাচ বাকি রেখেই জিতে নিয়েছে বাংলাদেশ। কিন্ত দ্বিতীয় ওয়ানডেতে তো পাত্তাই পেল না আফগানিস্তান। লিটন কুমার দাসের (১৩৬) সেঞ্চুরির সঙ্গে লিটন-মুশফিকের তৃতীয় উইকেটে ২০২ রানের রেকর্ড গড়া জুটিতে আফগানিস্তানকে দ্বিতীয় ওয়ানডেতে ৮৮ রানে হারিয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড ৩০৬ রান করে সফরকারীদের ২১৮ রানের বেশি করতে দেয়নি বাংলাদেশ। তাতে করে সিরিজ জয় হয়ে গেছে। সেই সাথে ওয়ানডে বিশ্বকাপের সুপারলীগে পয়েন্ট তালিকায় শীর্ষেও উঠে গেছে বাংলাদেশ। সবার আগে ১০০ পয়েন্ট অর্জন করেছে।
দ্বিতীয় ওয়ানডেতে টপ অর্ডার, বিশেষ করে লিটন ও মুশফিক এতটাই অসাধারণ ব্যাটিং করেছেন, মিরাজ ব্যাটিং করার সুযোগই পাননি। আফিফ ব্যাটিং করতে পেরেছেন। তবে ১২ বলের বেশি খেলতে পারেননি। তাতেই বোঝা যাচ্ছে, টপ অর্ডাররাই যা করার করে দিয়েছেন। এখন বাংলাদেশের সামনে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করা জন্য অপেক্ষা।
ওয়ানডে বিশ্বকাপের সুপারলীগে পয়েন্ট তালিকায় শীর্ষেও উঠে গেছে বাংলাদেশ

আগেও কখনও তিনশ রান তাড়া করে জিততে না পারা দলটি ২৯ বল বাকি থাকতে গুটিয়ে যায় ২১৮ রানে। বাংলাদেশ পায় ৮৮ রানের জয়। টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে তামিম ইকবাল (১২), সাকিব আল হাসান (২০) কিছু করতে না পারলেও লিটন ও মুশফিকই যা করার করে দিয়েছেন। ১৬ ওভারে ৮৩ রানে ২ উইকেট পড়ার পর থেকে যে লিটন-মুশফিক মিলে ব্যাটিং করতে থাকেন, ৪৭ ওভারে গিয়ে থামেন। দুইজন মিলে তৃতীয় উইকেটে বাংলাদেশের সেরা জুটি গড়েছেন। এরআগে ২০১৫ সালে পকিস্তানের বিপক্ষে তামিম-মুশফিক মিলে তৃতীয় উইকেটে ১৭৮ রানের সেরা জুটি গড়েছিলেন। লিটন ও মুশফিকের এই জুটিতে বাংলাদেশও ৪ উইকেট হারিয়ে ৫০ ওভারে ৩০৬ রান করে। আফগানিস্তানের বিপক্ষে সর্বোচ্চ স্কোর করার রেকর্ড গড়ে। প্রথমবারের মতো ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে ৩০০ রান বা তার উপরে করতে পারে বাংলাদেশ। এরআগে ২০১৬ সালে আফগানিস্তান যখন প্রথমবার বাংলাদেশের বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচে ৮ উইকেটে ২৭৯ রান করে বাংলাদেশ। এবার সেই রানকেও ছাপিয়ে যায় বাংলাদেশ।
লিটনতো ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি করে ফেলেন। ৬৫ বলে ৫০ রান করার পর ১০৭ বলে সেঞ্চুরি করেন লিটন। শেষে ১২৬ বলে ১৬ চার ও ২ ছক্কায় ১৩৬ রান করেন লিটন। জি¤॥^াবুয়ের বিপক্ষে শেষ সিরিজেও সেঞ্চুরি করেন। এবারও সেঞ্চুরি করেন। ১৪ চারে সেঞ্চুরি করেন লিটন। দলের ২২৯ রানে ১০৭ বলে গিয়ে চার হাকিয়ে সেঞ্চুরি করেন লিটন। ৮৭ রানে নতুন জীবন পেয়ে তা কাজে লাগান।

লিটন দাসের সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের ফিফটিতে ৪ উইকেটে ৩০৬ রান করেছে বাংলাদেশ। শেষের দিকে প্রত্যাশিত ঝড় তুলতে পারেননি মাহমুদুউল্লাহ ও আফিফ হোসেন। তাই অনেক বড় সংগ্রহের আশা জাগালেও ততদূর যেতে পারেনি বাংলাদেশ। শেষ ২১ বলে আসে কেবল ২১ রান।
তামিম ইকবাল (১৪ সেঞ্চুরি), সাকিব আল হাসান (৯ সেঞ্চুরি) ও মুশফিকুর রহিমের (৮ সেঞ্চুরি) পর লিটনই বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরি করেন। ৪ সেঞ্চুরি করা ইমরুল কায়েস ও শাহরিয়ার নাফীসকে পেছনে ফেলেন লিটন। ক্যারিয়ারে প্রথম ওয়ানডে সেঞ্চুরি ভারতের বিপক্ষে করেন লিটন। ২০১৮ সালের সেপ্টে¤॥^রে প্রথম সেঞ্চুরির (১২১ রান) পর ২০২০ সালে জি¤॥^াবুয়ের বিপক্ষে অপরাজিত ১২৬ রানের ইনিংস খেলেন। জি¤॥^াবুয়ের বিপক্ষে একই সিরিজে ১৭৬ রানের ইনিংসও খেলেন। সবশেষ জি¤॥^াবুয়ের বিপক্ষে গতবছর ১০২ রানের ইনিংস উপহার দেন। আফগানিস্তানের বিপক্ষেও সেঞ্চুরি করেন লিটন। টানা দুই সিরিজেই সেঞ্চুরি পান লিটন।
ওয়ানডে ক্যারিয়ারের ৪১তম হাফসেঞ্চুরি করেন মুশফিক
লিটনের পর মুশফিকও সেঞ্চুরির কাছাকাছি চলে যায়। কিন্তু সেঞ্চুরি আর হয় না। ওয়ানডে ক্যারিয়ারের ৪১তম হাফসেঞ্চুরি করার পর ৯৩ বলে ৯ চারে ৮৬ রান করতে পারেন মুশফিক। লিটন ও মুশফিক মিলে বিশাল জুটি গড়েন। আবার আউটও হন কাছাকাছি। দলের ২৮৫ রানে লিটন আউট হওয়ার পরের বলেই মুশফিকও সাজঘরে ফেরেন। এরপর মাহমুদুল্লাহ রিয়াদ (৬*) ও আফিফ হোসেন ধ্রুব (১৩*) মিলে দলকে ৩০৬ রানে নিয়ে যান।
আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড ৩০৬ রান করে বাংলাদেশ
এত বড় স্কোর যখন হয়, তখনই আসলে আফগানিস্তানের হারের সম্ভাবনা তৈরী হয়ে যায়। প্রথম ওয়ানডেতে যে দল ২১৫ রানের বেশি করতে পারেনি, দ্বিতীয় ওয়ানডেতে ৩০৭ রান করে ফেলবে? নাটকীয় কিছু না হলে ভাবাই যায়নি। ৩৪ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর তো মনে হয়েছিল, ১৫০ রানও করতে পারবেনা আফগানিস্তান। কিন্তু চতুর্থ উইকেটে রহমত শাহ ও নজিবুল্লাহ জাদরান মিলে ৮৯ রানের জুটি গড়েন। এই জুটি একটু ভোগায় বাংলাদেশকে। দলের ১২৩ রানে গিয়ে রহমত (৫২) আউটের পর নজিবুল্লাহও (৫৪) খুব বেশিক্ষন টিকে থাকতে পারেননি। এরপর একজন করে ব্যাটসম্যান আসেন। একটু ঝলক দেখানোর চেষ্টা করেন। আর আউট হয়ে যান। এভাবে করতে থেকে ৪৫.১ ওভারে ২১৮ রানে অলআউটই হয়ে যায় আফগানিস্তান। তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান ২টি করে উইকেট শিকার করেন।
এই জয়টি পেয়ে বাংলাদেশ শুধু সিরিজই জিতল না, সুপারলিগে পয়েন্ট তালিকায় সবার উপরেও উঠে যায়। বাংলাদেশের (১০০ পয়েন্ট) চেয়ে নিচে নেমে যায় ইংল্যান্ড (৯৫ পয়েন্ট)। বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে যায়। সোমবার তৃতীয় ও শেষ ওয়ানডে জিতলে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ। ২০১৬ সালে দুই দলের মধ্যকার প্রথম সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ॥ ৫০ ওভারে ৩০৬/৪ (তামিম ১২, লিটন ১৩৬, সাকিব ২০, মুশফিক ৮৬, মাহমুদউল্লাহ ৬*, আফিফ ১৩*; ফারুকি ১০-১-৫৯-১, ফরিদ ৮-০-৫৬-২, মুজিব ১০-০-৪৯-০, ওমরজাই ৭-০-৩৭-০, রশিদ ১০-০-৫৪-১, নবি ৪-০-২৬-০, রহমত ১-০-১০-০)।
আফগানিস্তান ॥ ৪৫.১ ওভারে ২১৮ (রহমত ৫২, রিয়াজ ১, শাহিদি ৫, ওমরজাই ৯, নাজিবউল্লাহ ৫৪, নবি ৩২, গুরবাজ ৭, রশিদ ২৯, মুজিব ৮, ফরিদ ৬*, ফারুকি ০; মুস্তাফিজ ৮-০-৫৩-১, শরিফুল ৭-০-৪৪-১, তাসকিন ১০-২-৩১-২, সাকিব ৯-০-২৯-২, মিরাজ ১০-০-৫২-১, মাহমুদউল্লাহ ১-০-২-১, আফিফ ০.১-০-০-১)
ফল ॥ বাংলাদেশ ৮৮ রানে জয়ী।
ম্যাচ সেরা ॥ লিটন কুমার দাস (বাংলাদেশ)