বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

জরুরি আহবান:

সংসদ সদস্য খন্দকার আবু আশফাক ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আমার প্রিয় দোহার নবাবগঞ্জবাসী। আমি খন্দকার আবু আশফাক। ঢাকা জেলা বিএনপির সভাপতি ও দোহার নবাবগঞ্জের সাধারণ মানুষের ভোটে নির্বাচিত সংসদ সদস্য। গত দুদিন ধরে একটি গুপ্ত চক্র ফেসবুকে সংসদ সদস্য পদ থেকে আমার পদত্যাগের গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্তির চেষ্টা করছে। এ বিষয়ে প্রশাসনকে অবগত করা হয়েছে। প্রিয় দোহার নবাবগঞ্জবাসী ও দেশে বিদেশে অবস্থানরত মা বোনেরা আপনাদের দেয়া ভোটে নির্বাচিত হয়ে আমি সংসদে আছি, থাকবো ইনশাল্লাহ। বিএনপি সরকারকে দূর্বল করতে একটি গোষ্ঠি নানাভাবে ষড়যন্ত্রে মেতে উঠেছে। এসব মিথ্যা ও অপপ্রচারে আপনারা বিভ্রান্ত হবেন না। আমি আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়ন ও শান্তির জনপদকে আরো সমৃদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নিষিদ্ধ গোষ্ঠি ও গুপ্ত আইডি ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব করে কোনো লাভ হবে না। এসকল দেশবিরোধী চক্র থেকে আপনাদের সাবধান ও সর্তক থাকতে আহবান জানাচ্ছি। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে কঠোর পরিশ্রম করছেন। তাকে অনুসরণ করেই আমি এলাকার মানুষের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি। আপনাদের সহযোগিতায় আমার এগিয়ে যাবার পথ আগামীতে আরো প্রশস্ত হবে বলে আমি বিশ্বাস করি।

ধন্যবাদান্তে খন্দকার আবু আশফাক
সংসদ সদস্য ঢাকা-১ এবং সভাপতি ঢাকা জেলা বিএনপি
পক্ষে একান্ত সহকারি শামীম আহসান

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com