বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
প্রতীকী ছবি একুশের কণ্ঠ প্রতিবেদন:: রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গেছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট পাঠানো হয়েছে। এর মধ্যে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি, বারিধারা ফায়ার স্টেশনের দুটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট রয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।