বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নবাবগঞ্জে পপির বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক:: পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঢাকার নবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)। ২০২৬ সালের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার পূয়াকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৩০টি ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে পপির ঢাকা দক্ষিণ রিজিওনের শাইনপুকুর জোনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।

এ সময় আয়োজকরা বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন পূয়াকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুস সালাম, প্রধান শিক্ষক মো. পারভেজ হোসেন, পপির ঢাকা দক্ষিণ রিজিওনের কর্মসূচি ব্যবস্থাপক মো. শাহ আলম, শাইনপুকুর জোনের সহকারী কর্মসূচি ব্যবস্থাপক মোকলেছুর রহমান, নবাবগঞ্জ শাখার সিনিয়র শাখা ব্যবস্থাপক নয়ন চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য মো. হিজবুল্লাহ, বিদ্যালয়ের দাতা সদস্য আবুল হোসেন দেওয়ান, অভিভাবক প্রতিনিধি বিপ্লব মাহমুদসহ পপির অন্যান্য কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com