বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

সোনারগাঁয়ে ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত

ভ্রম্যমান প্রতিবেদক, শুভাশিস গোস্বামী:: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের অলিপুরা বাজারে অবস্থিত ৪৫ নং ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মায়েদের সচেতনতা ও সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন ৪৫ নং ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এম. আলীনুর আহমেদ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এম. আলীনুর আহমেদ বলেন, “সন্তানের প্রাথমিক শিক্ষার প্রথম পাঠশালা হলো ঘর এবং প্রথম শিক্ষক হলো মা। তাই একজন মায়ের সচেতনতাই পারে শিশুর সুন্দর ভবিষ্যৎ ও সুশিক্ষার ভিত্তি গড়ে তুলতে।”

সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মায়ের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় শিশুদের নৈতিক শিক্ষা, নিয়মিত বিদ্যালয় উপস্থিতি এবং পড়ালেখার প্রতি যত্নশীল হওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

পরিশেষে, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com