বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

কলাকোপায় চেয়ারম্যান পদপ্রার্থী মাসরুফ হীরার নির্বাচনী প্রচারণা শুরু

ভ্রাম্যমাণ প্রতিবেদক, শুভাশিস গোস্বামী:: ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মাসরুফ হীরা।

স্থানীয় সূত্রে ও তার প্রচারণার তথ্য অনুযায়ী, তিনি ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন এবং দোয়া ও ভোট প্রার্থনা করছেন। মাসরুফ হীরা কলাকোপা ইউনিয়নের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের খোঁজখবর নেন। গণসংযোগের সময় তার সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

ভোটারদের সাথে মতবিনিময়কালে তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংশ্লিষ্টরা জানান, কলাকোপা ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে তিনি কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সাধারণ মানুষের যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার করছেন।

মাসরুফ হীরার এই গণসংযোগকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। স্থানীয় ভোটাররাও প্রার্থীর বক্তব্য শুনছেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নের চাহিদাগুলো তুলে ধরছেন।

উল্লেখ্য, নির্বাচনকে সামনে রেখে কলাকোপা ইউনিয়নের অন্যান্য সম্ভাব্য প্রার্থীরাও নিজ নিজ অবস্থান থেকে গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com