বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

আইজিপি কাপ জাতীয় যুব কাবাডিতে মৌলভীবাজার ও ঝিনাইদাহ চ্যাম্পিয়ন

ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন মৌলভীবাজার

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ডটকম : বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজিত পল্টন মাঠে রবিবার ২ জানুয়ারি আইজিপি কাপ জাতীয় যুব কাবাডির ফাইনাল ম্যাচটি শুরু হয় সন্ধ্যার পর পরই। বেশ শিশির পড়েছিল। আইজিপি কাপ জাতীয় যুব কাবাডির বালক বিভাগে মুকুট ধরে রেখেছে মৌলভীবাজার; আর বালিকা বিভাগের প্রথম চ্যাম্পিয়ন হয়েছে ঝিনাইদাহ। পল্টন মাঠে রবিবার ২ জানুয়ারি রাতে ফাইনালে মৌলভীবাজার ২৯-১৫ পয়েন্টে চট্টগ্রামকে হারায়। জয়ী দল প্রথমার্ধে ১০-৭ পয়েন্টে এগিয়ে ছিল। বালিকা বিভাগে ঝিনাইদহ ২৫-১৯ পয়েন্টে নড়াইলকে হারায়।

চূড়ান্ত পর্বে নিজেদের প্রথম ম্যাচে ঝিনাইদহকে ৫৭-২০ পয়েন্টে হারিয়েছিল নড়াইল। প্রতিশোধের জয়ে শিরোপা উল্লাস করল ঝিনাইদহের মেয়েরা। প্রথমার্ধে তারা ১৪-১২ পয়েন্টে এগিয়ে ছিল। মৌলভীবাজারে তাজ আহমেদ ও ঝিনাইদাহের আঞ্জুমান আরা রাত্রি হয়েছেন ফাইনাল। বালক বিভাগে চট্টগ্রামের ওজুয়ান মারমা ও নারী বিভাগে আঞ্জুমান আরা রাত্রি হয়েছেন আসর সেরা খেলোয়াড়। মৌলভীবাজারের মো. যুবায়ের ও নড়াইলের ছন্দা খানম হয়েছেন সেরা রেইডার। মৌলভীবাজারের তাজউদ্দিন ও ঝিনাইদহের সুমাইয়া হয়েছেন সেরা ডিফেন্ডার।

মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন ঝিনাইদহ

সমাপণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। পরে কাবাডি ফেডারেশনের সভাপতি ও র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিজয়ীদের পুরস্কৃত করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম. আখতার হোসেন, ফেডারেশনের সাধারণ সম্পাদক, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক-১, টুর্নামেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান ও অতিরিক্ত ডিআইজি গাজী মো. মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক-২ ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব নেওয়াজ সোহাগ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com