সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

৯১তম অস্কারে মনোনয়ন পেলেন যারা

বিনোদন ডেস্ক::

বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের অন্যতম সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। এবারে বসতে যাচ্ছে এর ৯১তম আসর। মূল পর্বের আগে গতকাল মঙ্গলবার রাতে ঘোষণা করা হয়েছে প্রতিযোগীদের মনোনয়ন। অ্যাকাডেমির স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে এর ঘোষণা দেয়া হয়। এটির সঞ্চালনা করেন কুমাইল নাজিয়ানি ও ট্রেসি এলিস রোস।

এবারের প্রতিযোগিতায় মনোনয়নের দিক থেকে এগিয়ে আছে দ্য ফেবারিট ও রোমা। সিনেমা দুটি ১০টি করে মনোনয়ন জিতেছে। পাশাপাশি দুটি সিনেমাই সেরা সিনেমার দৌড়ে ব্ল্যাকক্ল্যান্সম্যান, ব্ল্যাক প্যান্থার, বোহেমিয়ান র‌্যাপসোডি, গ্রিন বুক, অ্যা স্টার ইজ বর্ন ও ভাইস সিনেমার সঙ্গে লড়বে।

এছাড়া অ্যা স্টার ইজ বর্ন ও ভাইস জিতেছে ৮টি করে মনোনয়ন। এরপর রয়েছে ব্ল্যাক প্যান্থার। ৭টি মনোনয়ন জিতেছে সিনেমাটি। ৬টি মনোনয়ন নিয়ে তারপরই রয়েছে ব্ল্যাকক্ল্যান্সম্যান। বোহেমিয়ান র‌্যাপসোডি ও গ্রিন বুক জিতেছে ৫টি করে মনোনয়ন।

সেরা পরিচালক শাখায় ব্ল্যাকক্ল্যান্সম্যান সিনেমার জন্য প্রথমবার মনোনয়ন জিতেছেন স্পাইক লী। এ শাখায় আলফনসো কুয়ারন (রোমা), ইওর্গেস লানতিমস (দ্য ফেবারিট), অ্যাডাম ম্যাককে (ভাইস), পাওয়েল পাওলিকোস্কির (কোল্ড ওয়ার) সঙ্গে লড়বেন তিনি।

আগামী ২৪ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে বসবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের এবারের আসর।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com