শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
মাদারীপুর প্রতিনিধি:: অনেক ভোটে নির্বাচিত হয়ে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতই তার দেশ প্রেম আছে, তিনি কোন দেশের কাছে বিক্রি হবেন না। বেগম খালেদা জিয়ার মাথা নিচু করেন নাই পরাশক্তির কাছে, প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না। এদেশে স্বাধীনতা সার্বভৌমত্বকে ভালবেসেই এ দেশ পরিচালনা করবেন।
শনিবার (৭ নভেম্বর) সকালে মাদারীপুরের ডাসার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডাসার থানা অফিসার ইনচার্জ সোলায়মান মাহমুদ, ডাসার উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হাওলাদার, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।