editor1
- ৭ নভেম্বর, ২০২৬ / ২৭ জন দেখেছেন

প্রধান আলোচক আবুল বাশার নাহিদ
একুশের কন্ঠ ডেস্ক : জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য ও ঐতিহাসিক প্রেক্ষাপট নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘরের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বাংলাদেশ জাতীয় জাদুঘরে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে দিবসটির ঐতিহাসিক গুরুত্ব, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, জাতীয় ঐক্য, সংহতি এবং দেশ গঠনে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।
আলোচনায় বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবসের পটভূমি, তাৎপর্য ও ঐতিহাসিক ঘটনাবলি সম্পর্কে নতুন প্রজন্মকে সঠিক ধারণা দেওয়া জরুরি। দেশের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, দায়িত্ববোধ ও জাতীয় চেতনা জাগ্রত করতে এ ধরনের আলোচনা সভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বক্তারা আরও বলেন, একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। দেশের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সবাইকে দেশ ও জাতির কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তারা জাতীয় ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে তরুণ প্রজন্মকে আরও বেশি আগ্রহী করে তুলতে বাংলাদেশ জাতীয় জাদুঘরের এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
Like this:
Like Loading...
Related