শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
জামালপুর প্রতিনিধি: দৈনিক ইত্তেফাক, বাংলা টিভি ও ডেইলি অবজারভারের জামালপুর প্রতিনিধি, জামালপুর জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ইসলামপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক লিয়াকত হোসাইন লায়নের পিতা একেএম মকবুল হোসাইন মেম্বারের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে মরহুমের কবর জিয়ারত ও নিজ বাড়িতে পবিত্র কোরআন খতমের মধ্য দিয়ে দিনটির কর্মসূচি শুরু হয়। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
একেএম মকবুল হোসাইন মেম্বার জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন। ২০১৯ সালের ৭ নভেম্বর ভোর ৪টা ১৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম মকবুল হোসাইন দীর্ঘদিন জনসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি ব্যবসা ও দলিল লেখক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এলাকায় একজন পরিচিত সমাজসেবক হিসেবে তাঁর সুনাম ছিল।
মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাওয়া হয়েছে।