শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

শিরোনামঃ
ঢাকার দুই সিটিতে মেয়র পদে প্রার্থী দিল বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের প্রত্যয় নিয়ে শেষ হলো ৩০তম ইউএস ট্রেড শো মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়: ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ ঢাকা-রিয়াদ ও দাম্মাম রুটে ১৮০ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার যাত্রী সাংবাদিক লিয়াকত হোসাইন লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষার উন্নয়নে বাংলাদেশকে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জাতীয় জাদুঘরে আলোচনা সভা জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগিতায় শিবরাম স্কুলের দুই শিক্ষার্থীর বাজিমাত

ঢাকার দুই সিটিতে মেয়র পদে প্রার্থী দিল বাংলাদেশ খেলাফত মজলিস

ঢাকার দুই সিটিতে মেয়র পদে প্রার্থী দিল বাংলাদেশ খেলাফত মজলিস

একুশের কন্ঠ ডেস্ক : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে দলীয় মেয়র প্রার্থীদের নাম প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। ঢাকা উত্তর সিটি করপোরেশনে মাওলানা মুর্শিদ আলম সিদ্দিকী এবং দক্ষিণ সিটি করপোরেশনে মাওলানা হাফেজ মাহবুবুল হককে প্রার্থী হিসেবে মনোনীত করেছে দলটি।

শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে জানানো হয়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দেশব্যাপী অংশ নেওয়ার প্রস্তুতি চলছে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দলীয় প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। এ লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে প্রার্থী বাছাই ও মনোনয়নের কার্যক্রম অব্যাহত রয়েছে।

দলীয় নেতারা জানান, ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের চূড়ান্ত করা হয়েছে। এরই অংশ হিসেবে রাজধানীর উত্তর ও দক্ষিণ—দুই সিটি করপোরেশনের জন্য মেয়র প্রার্থী নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, স্থানীয় সরকার ব্যবস্থায় সৎ, দক্ষ ও জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠা করা তাদের অন্যতম লক্ষ্য। যোগ্য নেতৃত্বের মাধ্যমে নাগরিকদের প্রত্যাশা পূরণে কাজ করতে চায় বাংলাদেশ খেলাফত মজলিস।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com