রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

শিরোনামঃ
ঢাকার দুই সিটিতে মেয়র পদে প্রার্থী দিল বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের প্রত্যয় নিয়ে শেষ হলো ৩০তম ইউএস ট্রেড শো মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়: ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ ঢাকা-রিয়াদ ও দাম্মাম রুটে ১৮০ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার যাত্রী সাংবাদিক লিয়াকত হোসাইন লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষার উন্নয়নে বাংলাদেশকে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জাতীয় জাদুঘরে আলোচনা সভা জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগিতায় শিবরাম স্কুলের দুই শিক্ষার্থীর বাজিমাত

৪ মে কলকাতার প্রেক্ষাগৃহে ‘স্বপ্নজাল’

বিনোদন ডেস্ক:: দেশ পাড়ি দিয়ে এবার ভিন্ন দেশে যাওয়ার পালা। শুরুটা হচ্ছে কানাডা দিয়ে। ২৭ এপ্রিল সেখানে মুক্তি পাচ্ছে পরীমনি ও ইয়াশ রোহান অভিনীত আলোচিত যৌথ প্রযোজনার ছবি ‘স্বপ্নজাল’।

তবে এর চেয়েও বড় পরিসরে ৪ মে মুক্তি পাচ্ছে ‍ওপার বাংলা কলকাতায়। আর এ কারণে সংবাদ সম্মেলনের জন্য আজ (২০ এপ্রিল) সেখানে উড়াল দিচ্ছেন পরীমনি, ইয়াশ ও গিয়াস উদ্দিন সেলিম। সঙ্গে থাকছেন ছবির বাংলাদেশ অংশের প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল ক্রিয়েশনস-এর পক্ষে আবুল খায়ের লিটু ও লুভা নাহিদ চৌধুরী। ভারত অংশের প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল বারতা এগুলো দেখভাল করছে। সেখানে পরিবেশনার কাজ করছে কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। পুরো বিষয়টি জানালেন গিয়াস উদ্দিন সেলিম। তিনি বললেন, ‘ওপারেও ছবিটি নিয়ে আমরা বড় ধরনের প্রস্তুতি নিচ্ছি। টানা দু সপ্তাহ আমাদের প্রচারণা চলবে। এর অংশ হিসেবে আমরা কলকাতার মিডিয়ার সঙ্গেও বসব।’

জানা যায়, সেখানে আজকের (২০ এপ্রিল) সংবাদ সম্মেলনের পর শুরু হবে ছবির আনুষ্ঠানিক প্রচারণা। এদিকে, ২৭ এপ্রিল কানাডায় চারটি স্থানে মুক্তি পাচ্ছে ‘স্বপ্নজাল’। টরেন্টো, উইনিপেগ, ক্যালগারি এডমন্টন শহরে ছবিটি দেখানো হবে।

অন্যদিকে, আজ (২০ এপ্রিল) থেকে দেশের ১০টি প্রেক্ষাগৃহে চলবে ‘স্বপ্নজাল’। হলগুলো হলো- চট্টগ্রামের আলমাস, যশোরের মণিহার, চালার সাগরিকা, সিলেটের নন্দিতা, খুলনার লিবার্টি, সিরাজগঞ্জের সাগরিকা, ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, শাহীন, শ্যামলী প্রেক্ষাগৃহ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com