শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক:: আলোর স্বল্পতায় খেলা আগেভাগে বন্ধ না হয়ে গেলে দ্বিতীয় দিনেই শ্রীলঙ্কা ইনিংস ঘোষণা করে দিতো। সেটি হয়নি বলে তৃতীয় দিনের শুরু থেকেই দ্রুত রান বাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে স্বাগতিকরা। আগ্রাসী ব্যাটিংয়ে তা করতেও থাকে লঙ্কানরা। ৩ ওভারের একটু বেশি সময় ব্যাট করে অবশেষে তারা ইনিংস ঘোষণা করেছে।
রমেশ মেন্ডিস আউট হয়ে যাওয়ার পরপরই ৭ উইকেটে ৪৯৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ৩৩ রানে তাসকিন আহমেদের চতুর্থ শিকার তিনি। অন্যদিকে ওয়ানডে মেজাজে ব্যাট করা নিরোশান ডিকবেলা অপরাজিত থাকেন ৭২ বলে ৭৭ রানে। ইনিংসটি সাজান তিনি ৮ বাউন্ডারি ও ১ ছক্কায়।
দ্বিতীয় দিনের মতো তৃতীয় দিনেও উইকেট উদযাপন করেছেন তাসকিন। পেয়েছেন ক্যারিয়ারসেরা বোলিং ফিগার। এই পেসার ৩৪.২ ওভারে ১২৭ রান খরচায় পেয়েছেন ৪ উইকেট।