বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

৩ জানুয়ারি থেকে শেখ কামাল এ্যাথলেটিক্স শুরু

স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠ২৪ ডটকম : শহীদ শেখ কামাল ৪৫তম জাতীয় এ্যাথলেটিকস প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে নতুন বছরের সূচনা করল বাংলাদেশ এ্যাথরেটিক্স ফেডারেশন। এএফআই এর সহযোগিতায় ফটোফিনিশিং এ এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
শনিবার ১ জানুয়ারি ‘শহীদ শেখ কামাল জাতীয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতা’র ৪৫তম আসর উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘স্বর্ণজয়ী এ্যাথলেট না পাওয়ার পেছনে আমাদের ব্যর্থতা তো রয়েছেই। সেই সঙ্গে টার্ফ ভাগাভাগি করা, সরকারী পৃষ্ঠপোষকতা না পাওয়া এবং দীর্ঘমেয়াদী ক্যাম্প না থাকাও দায়ী।’ ৪০টি ইভেন্ট নিয়ে সোমবার বনানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে জাতীয় সিনিয়র এ্যাথলেটিক্স প্রতিযোগিতা। আগামীকাল সোমবার থেকে তিনদিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নেবেন ৬৪ জেলা, ৮ বিভাগ, বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড, বিকেএসপি, বিজেএমসি ও এ্যাফিলিয়েটেড সামরিক ও বেসামরিক বাহিনীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৪০০ পুরুষ ও মহিলা এ্যাথলেট ও ১৫০ কর্মকর্তা অংশগ্রহণ করবে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের নাম করণে স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের ব্যবস্থাপনায় “শহীদ শেখ কামাল ৪৫তম জাতীয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২১” আগামী ৩-৫ জানুয়ারি, ২০২২ সোমবার, মঙ্গলবার ও বুধবার বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, ঢাকায় অনুষ্ঠিত হবে। এছাড়াও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শেখ কামাল এ্যাথলেটিক্স একাডেমীর আয়োজনে জাজেস রিফ্রেশার্স কোর্স-২০২১ আগামী ২ জানুয়ারী, ২০২১ রবিবার সকাল ৯টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকায় অনুষ্ঠিত হবে।

এই প্রতিযোগিতায় অংশগ্রহনকারী এ্যাথলেট ও অফিসিয়ালদের প্রতিযোগিতার ৭২ ঘন্টা পূর্বের করোনা নেগেটিভ সার্টিফিকেটসহ স্বাস্থ্য বিধি মেনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা পরিচালনাকালীন কোভিড-১৯ এর ওয়ার্ল্ড এ্যাথলেটিকস কর্তৃক প্রেরিত গাইডলাইন ব্যবহার করা হবে। প্রতিযোগিতা পরিচালনাকালীন কোভিড-১৯ এর ওয়ার্ল্ড এ্যাথলেটিক্স কর্তৃক প্রেরিত গাইডলাইন ব্যবহার করা হবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এ্যাথলেট, কোচ/ম্যানেজার ও কর্মকর্তাদের তাপমাত্রা, ঠা-া, কাশি, মুখে মাস্ক ব্যবহার, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও সাবান দিয়ে হাত ধৌত করার ব্যবস্থা থাকবে।

প্রতিযোগিতা উপলক্ষে আগামী ০৩ জানুয়ারী, ২০২২ বিকাল ৩ টায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

দেশের সর্ববৃহৎ ও বর্ণাঢ্য এই ক্রীড়ানুষ্ঠানে ৬৪টি জেলা, ৮টি বিভাগ, বিশ্ববিদ্যালয়, শিক্ষাবোর্ড, বিকেএসপি, বিজেএমসি ও এ্যাফিলিয়েটেড সামরিক ও বেসামরিক বাহিনীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৪০০ জন (পুরুষ ও মহিলা) এ্যাথলেট ও ১৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করবে। তিনদিন ব্যাপি এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা ২টি গ্রুপে ৪০ টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পুরুষদের ২২টি ইভেন্ট ও মহিলাদের ১৮টি ইভেন্ট। ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক এবারের প্রতিযোগিতায় শুধুমাত্র মহিলাদের জন্য ৪টি নতুন ইভেন্ট সংযুক্ত করা হয়েছে তা হলো: ৫,০০০ মিঃ, ১০,০০০মিঃ, ৪০০মিঃ হার্ডেলস ও ট্রিপল জাম্প। প্রতিযোগিতায় সুষ্ঠ ফলাফল ও টাইমিং এর জন্য এ্যাথলেটিকস ফেডারেশন অব ইন্ডিয়ার টেকনিক্যাল কমিটির সহযোগিতায় ফটোফিনিশিং এর ব্যবস্থায় এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

ফেডারেশনের তহবিল থেকে প্রতিযোগিতায় ৪০ ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের দিন হাজার, দুই হাজার ও এক হাজার করে নগদ টাকা এবং রেকর্ডধারীদের পাঁচ হাজার টাকা করে অর্থ পুরস্কার দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com