বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

২৭ নভেম্বর দেশে ফিরছেন রওশন এরশাদ

ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি থাইল্যান্ডের ব্যাংকস্থ বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শেষে আগামী রোববার (২৭ নভেম্বর) বাংলাদেশে ফিরে আসছেন। থাই এয়ারওয়েজের বিমানযোগে বেলা ১২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

এসময় বিরোধীদলীয় নেতার দীর্ঘ চিকিৎসাকালে তাঁর সাথে অবস্থানকারী পুত্র রাহ্গীর আল মাহি (সাদ) এরশাদ এমপি ও পুত্রবধূ মাহিমা এরশাদও ফিরছেন দেশে।

উল্লেখ্য, বিরোধীদলীয় নেতা ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট অধিবেশনে যোগদান শেষে বিগত ৫ জুলাই চিকিৎসার উদ্দেশে থাইল্যান্ডের ব্যাংককস্থ বামরুনগ্রাদ হাসপাতালের উদ্দেশে যাত্রা করেন। প্রায় ৫ মাস চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে দেশে ফিরছেন রোববার। বিরোধীলীয় নেতা অসুস্থতা ও চিকিৎসাকালীন সময়ে তাঁর আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনা করার জন্য দলীয় নেতা-কর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীর প্রতি সবিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

এদিকে রওশন এরশাদের দেশে ফেরা নিয়ে জিএম কাদের পন্থীদের মধ্যে চিন্তার ছাপ লক্ষ্য করা গেছে। হঠাৎ করেই ২৬ নভেম্বর জাপার কাউন্সিল ঘোষণা দিয়ে জিএম কাদেরের মুখোমুখি অবস্থান নেন রওশন। পাল্টা পদক্ষেপ হিসেবে রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতার পদ থেকে অপসারণ করতে উঠেপড়ে লাগেন জিএম কাদের। যদি তা হালে পানি পায় নি নানা আইনী জটিলতায়। রওশন পন্থী বলে পরিচিত মসিউর রহমান রাঙ্গাকে দলের সব পদপদবী থেকে বহিষ্কার করেন। রাঙ্গাকেও বিরোধীদলীয় চিফ হুইপ পদ থেকে সরানোর চেষ্টা করে ব্যার্থ হন জিএম কাদের।

রওশন এরশাদ কাউন্সিল সাময়িক স্থগিত করলেও জেলায় জেলায় কমিটি গঠন অব্যাহত রেখেছেন।সক্রিয় রয়েছে তার গঠিত কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুত কমিটি। অন্যদিকে রওশনপন্থী জিয়াউল হক মৃধার করা মামলায় জিএম কাদের এখন জাপার চেয়ারম্যানের দায়িত্ব পালন থেকে বিরত রয়েছে। তাকে দলীয় কোন কর্মসূচিতে দেখা যাচ্ছে না। এসব কারনে রওশনের দেশে ফেরা নিয়ে একটি গ্রুপ উজ্জীবিত।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com