রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
ঢাকার দুই সিটিতে মেয়র পদে প্রার্থী দিল বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের প্রত্যয় নিয়ে শেষ হলো ৩০তম ইউএস ট্রেড শো মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়: ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ ঢাকা-রিয়াদ ও দাম্মাম রুটে ১৮০ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার যাত্রী সাংবাদিক লিয়াকত হোসাইন লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষার উন্নয়নে বাংলাদেশকে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জাতীয় জাদুঘরে আলোচনা সভা জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগিতায় শিবরাম স্কুলের দুই শিক্ষার্থীর বাজিমাত

২৫ বছর পর আবারও একসঙ্গে সঞ্জয়-মাধুরী

বিনোদন ডেস্ক:: ২৫ বছর পর আবারও জুটি বাঁধতে যাচ্ছেন দুই বলিউড তারকা মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্ত। রূপালি পর্দায় এই জুটির রসায়ন অনেকের মনে এখনও দাগ কাটে। অভিষেক ভার্মার নতুন চলচ্চিত্রে মাধুরী এবং সঞ্জয় একসঙ্গে অভিনয় করছেন।

এর আগে ব্যক্তিগত ঝামেলার কারণে দু’জন সবসময় দূরত্ব বজায় রেখে চলতেন। কিন্তু অতীতের ঝামেলাকে দূরে সরিয়ে তারা কাজ করার ব্যাপারে সম্মত হয়েছেন।

ধর্ম প্রোডাকশনের ব্যানারে শ্রীদেবী এর আগে ছবিটির জন্য মনোনীত হয়েছিলেন; ছবিতে বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা এবং আদিত্য রায় কাপুরের মতো তারকারাও ছিলেন।

কিন্তু বলিউড অভিনেত্রী শ্রীদেবীর অকাল প্রয়াণের কারণে মাধুরীকে ছবির জন্য মনোনীত করা হয়। ইনস্টাগ্রামে শ্রীদেবী-তনয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন। ছবির শুটিংও শিগগিরই শুরু হবে। জনপ্রিয় এ জুটির ছবি আগামী বছর মুক্তি পাবে বলে নির্মাতা অভিষেক ভার্মা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com