রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

২০ ডিসেম্বর গাঁটছড়া বাঁধছেন রণবীর-দীপিকা?

বিনোদন ডেস্ক:: বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন আর সুপারস্টার রণবীর সিংহ বিয়ে করতে চলেছেন, এমন গুঞ্জন অনেক দিনই। তবে দুজনের কেউই স্পষ্ট করে কিছু বলছিলেন না। সোশ্যাল মিডিয়ায় দু’জনের গতিবিধি দেখলে বোঝা যাচ্ছে, গুঞ্জন সত্যি।

আনন্দবাজারের খবরে বলা হয়, বলিউডের অন্দরের খবর, আগামী ২০ নভেম্বর বিয়ে করতে চলেছেন ‘দীপবীর’। এই নামেই এখন দীপিকা আর রণবীর পরিচিত। বিরাট-আনুশকার মতো তারাও ইতালিকেই ওয়েডিং ডেস্টিনেশন বেছে নিয়েছেন। ইতালির লেক কোমোতে আয়োজিত হবে বিবাহ-বাসর। অনেকেই যুগলকে আগাম শুভেচ্ছা জানাতে শুরু করে দিয়েছেন বলে শোনা যাচ্ছে।

এও শোনা যাচ্ছে, ৩০ জন অতিথি এই বিয়েতে নিমন্ত্রিত। বিয়ে সেরে ভারতে ফিরে রাজকীয় রিসিপশনের আয়োজন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com