বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

২০ অক্টোবর সারা দেশে বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন:: সারা দেশে বিএনপির দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার, হামলা-মামলা ও জামিন বাতিলের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (২০ অক্টোবর) সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি।

বুধবার (১৮ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে রিজভী জানান, সারা দেশে ধরপাকড়, মিথ্যা মামলা, গ্রেপ্তার, জামিন বাতিল করে নেতা-কর্মীদের কারাগারে পাঠানো, পুলিশি হামলা ও সন্ত্রাসীদের নির্যাতনের প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ঢাকা মহানগরসহ সারা দেশে জেলা এবং মহানগরে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি।

তবে বৃহস্পতিবারের এই বিক্ষোভ কর্মসূচি খুলনা মহানগর ও খুলনা বিভাগের জেলাগুলোর জন্য প্রযোজ্য হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com