বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

২০২১ সালে আ.লীগের আয় ২১ কোটি ২৩ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন:: নির্বাচন কমিশনে বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

রোববার (৩১ জুলাই) নির্বাচন কমিশন সচিব হুমায়ূন কবীর খোন্দকারের কাছে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এ এইচ এন আশিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই হিসাব জমা দেন।

২০২১ বর্ষের হিসাবে দেখা যায়, গত বছর দলটির মোট আয় ছিল ২১ কোটি ২৩ লাখ ৪৬ হাজার টাকা। যা ২০২০ এর তুলনায় ১০ কোটি ৯০ লাখ ২ হাজার ৫৭৩ টাকা বেশি। আর মোট ব্যয় হয়েছে ৬ কোটি ৩০ লাখ ১৯ হাজার টাকা। অর্থাৎ ২০ এর তুলনায় ব্যয় কমেছে।

বর্তমানে দলটির ব্যাংকে জমা রয়েছে ৭০ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ১৬৬ টাকা। দলটির আয়ের বড় খাত হিসেবে দেখানো হয়েছে মনোনয়নপত্র ও প্রাথমিক সদস্য ফরম বিক্রি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com