বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

১৮ জেলা ও মহানগরে বিএনপির সমাবেশ আজ

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন:: সরকারবিরোধী চলমান আন্দোলনের কর্মসূচি হিসেবে আজ ঢাকা মহানগর দক্ষিণসহ দেশের ১৮ জেলা ও মহানগরে জনসমাবেশ করবে বিএনপি।

গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং ১০ দফা দাবি বাস্তবায়নে গত ১৩ মে এই জনসমাবেশ কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে মতিঝিল পীরজঙ্গী মাজারের সামনে আড়াইটায় সমাবেশ হবে। এতে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত থাকবেন।

এ ছাড়া লালমনিরহাটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মুন্সীগঞ্জে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঝিনাইদহে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, কক্সবাজারে ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বরিশাল মহানগর ও উত্তর-দক্ষিণে ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম, দিনাজপুরে ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুসহ প্রতিটি জেলার সমাবেশে জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com