রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঢাকার দুই সিটিতে মেয়র পদে প্রার্থী দিল বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের প্রত্যয় নিয়ে শেষ হলো ৩০তম ইউএস ট্রেড শো মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়: ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ ঢাকা-রিয়াদ ও দাম্মাম রুটে ১৮০ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার যাত্রী সাংবাদিক লিয়াকত হোসাইন লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষার উন্নয়নে বাংলাদেশকে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জাতীয় জাদুঘরে আলোচনা সভা জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগিতায় শিবরাম স্কুলের দুই শিক্ষার্থীর বাজিমাত

১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে শাকিব ও বুবলী অভিনিত ‘বীর’

বিনোদন ডেস্ক::

বর্তমান সময়ে ঢালিউডের সেরা জুটি শাকিব খান ও শবনম বুবলী। ইতিমধ্যে বেশকিছু সিনেমা উপহার দিয়েছেন তারা। তবে নতুন বছরে এখন পর্যন্ত কোন সিনেমাতে দেখা যায়নি তাদের। এবার সেই হতাশা কেটে গেছে, ভালোবাসা দিবসে বুবলীকে নিয়ে ফিরছেন শাকিব।

আগামী ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে শাকিব খান ও বুবলী অভিনিত নতুন সিনেমা ‘বীর’। সিনেমাটি মার্চ মাসে দেশপ্রেমের কাহিনি অবলম্বনে নির্মিত হওয়ায় এটি মার্চ মাসে মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু নতুন করে মুক্তির তারিখ এগিয়ে আনা হয়েছে।

গত মঙ্গলবার (৪ জানুয়ারি) কোনো রকম কর্তন ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ‘বীর’। সেন্সর পাওয়ার পরই সিনেমাটি ভালোবাসা দিবসে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

‘বীর’ সিনেমাতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন শাকিব খান। এটি তার তৃতীয় প্রযোজনা। এর আগে ‘হিরো দ্য সুপারস্টার’ ও ‘পাসওয়ার্ড’ প্রযোজনা করেন এই ঢালিউড তারকা।

সিনেমাটি নিয়ে শাকিব খান বলেন, ‘ভালোবাসা দিবস উপলক্ষে শতাধিক সিনেমা হলে মুক্তি পাবে ‘বীর’। পর্যায়ক্রমে সিনেমাটির ট্রেলার ও গানগুলো প্রকাশ করা হবে।
বীরের গান ও ট্রেলার এসকে ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানান শাকিব খান। বীর সিনেমাটি পরিচালনা করেছেন কাজী হায়াৎ। এ সিনেমার মাধ্যমে অর্ধশত চলচ্চিত্র নির্মাণের কোঠা পূরণ করলেন এ পরিচালক।

‘বীর’ সিনেমাতে শাকিব-বুবলী ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, নাদিম, জাদু আজাদ প্রমুখ। গতবছর ১২ ডিসেম্বর ‘বীর’ সিনেমাতে শাকিব খানের ফাস্টলুক উন্মুক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com